Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • ফরিদগঞ্জ
  • নূরানী বোর্ড কেন্দ্রীয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফরিদগঞ্জের নাঈম

নূরানী বোর্ড কেন্দ্রীয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফরিদগঞ্জের নাঈম

নিজস্ব প্রতিবেদক:

নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় সনদ পরীক্ষায় (তৃতীয় শ্রেণি) চমৎকার ফলাফল করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে শিক্ষার্থী আমিনুল ইসলাম নাঈম। সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের ‘জামালপুর ফোরকানিয়া আশ্রাফিয়া নূরানীয়া হাফেজিয়া মাদরাসা’ থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫.০০ (এ-প্লাস) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, আমিনুল ইসলাম নাঈম মোট ৭৯৭ নম্বর পেয়েছে। সে আরবি, বাংলা, ইংরেজি, গণিত ও কুরআন মাজীদসহ প্রতিটি বিষয়েই অত্যন্ত ভালো ফলাফল করেছে। বিশেষ করে কালিমা ও মাসায়িল বিষয়ে সে ৯৯ নম্বর এবং আদাবুস সালাত বিষয়ে ৯৭ নম্বর অর্জন করে মেধার পরিচয় দিয়েছে।

আমিনুল ইসলাম নাঈমের পিতা মো: রুহুল আমিন এবং মাতা রাবেয়া আক্তার পান্না। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত পিতা রুহুল আমিন বলেন, “আমার বড় ছেলে নূরানী বোর্ডের অধীনে তৃতীয় শ্রেণিতে জিপিএ-৫ পেয়েছে। আল্লাহর অশেষ রহমতে সে এই গৌরব অর্জন করেছে। আমি আমার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।”

মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষকমন্ডলী আমিনুলের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts