Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সদর
  • চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাড. শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১টায় চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর এড. শাহজাহান খান, সদর আমীর অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, জেলা জামায়াত নেতা এড. শেখ ছালেহ, সমাজসেবক আব্দুস শুক্কুর মস্তান, সেক্রেটারি শেখ বেলায়েত হোসাইন, সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজ, সদরের সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের হোসাইন খানসহ নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা।

আজ আমি চাঁদপুর-৩ আসনে মনোনয়ন ফরম দাখিল করেছি। আমি আশা করছি, এই আসনের বাসিন্দারা নিরাপদে থাকবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। লাইসেন্সবিহীন যে অস্ত্র দিয়েছে জনগণের নিরাপত্তার জন্য তা উদ্ধার করা দরকার। অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার যে আশ্বাস দিয়েছে, সে আশ্বাস বাস্তবায়ন হয় তাহলে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হবে। আমরা সবাই মিলে চাঁদপুরকে নতুনভাবে গড়ার প্রত্যাশা নিয় যাত্রা শুরু করলাম৷ আমরা মনে করি ভোটাররা ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে।

ক্যাপশন: চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এর কাছে মনোনয়নপত্র জমা দেন মোঃ শাহজাহান মিয়া।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

29 December 2025

চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাড. শাহজাহান মিয়া

www.haimcharprotidin.com