নিজস্ব প্রতিবেদক:
জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকনের মা হাফেজা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টা ২০ মিনিটে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুম্মা চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ বাড়িতে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নেওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তার বড় ছেলে অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।
উল্লেখ্য, মরহুমার ছেলে রোকনুজ্জামান রোকন চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর মায়ের মৃত্যুতে চাঁদপুরের সাংবাদিক সমাজ ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com









