Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় অভিযান

শাহরাস্তি প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত একটি ট্রাক্টর ও একটি এক্সক্যাভেটরের (বেকু) ব্যাটারি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলার সূচীপাড়া উত্তর ও দক্ষিণ ইউনিয়নের রাগৈ ও নোয়াপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওই এলাকার কৃষি জমির মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এতে জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা তৈরি হচ্ছিল। এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জানানো হয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা

অভিযানকালে রাগৈ ও নোয়াপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে মাটি বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর ও মাটি কাটার যন্ত্রের ব্যাটারি জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা জানান, “কৃষি জমি রক্ষায় আমরা বদ্ধপরিকর। অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

অভিযানে স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তা, শাহরাস্তি থানা পুলিশের একটি টিম এবং উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts