Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews

শীতের পোষাক কিনে না দেওয়ায় অভিমানে নববধূর বিষপান

মতলব দক্ষিণ প্রতিনিধি:

শ্বশুরবাড়ি বেড়াতে এসে স্বামীর সাথে শীতের পোষাক কেনা নিয়ে মান-অভিমানের জেরে বিষপানে আত্মহত্যা করেছেন জান্নাত (২০) নামের এক নববধূ। ৬ ডিসেম্বর শনিবার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট এলাকার পালোয়ান বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা যায়, প্রায় তিন মাস আগে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের খোরাপাড় গ্রামের হানিফ গাজীর (২৮) সঙ্গে মুন্সিরহাট পালোয়ান বাড়ির ইমান গাজীর মেয়ে জান্নাতের পারিবারিক ও ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। গত তিন দিন আগে স্বামী হানিফ গাজী তার স্ত্রী জান্নাতকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন।

শ্বশুরবাড়িতে থাকাকালীন জান্নাত তার স্বামীর কাছে শীতের পোষাক কিনে দেওয়ার জন্য আবদার করেন। এই আবদার নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমান শুরু হয়। একপর্যায়ে স্বামী হানিফ গাজী ক্ষুব্ধ হয়ে নিজের মোবাইল ফোনটি ভেঙ্গে ঘর থেকে বাইরে চলে যান। কিছুক্ষণ পর তিনি ঘরে ফিরে এসে দেখেন, নববধূ জান্নাত বিষপান করে মুমূর্ষু অবস্থায় ছটফট করছেন।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা জান্নাতকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর রাত আনুমানিক ১০ টার দিকে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসিবুল আহসান চৌধুরী আসিব তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আসিবুল আহসান চৌধুরী জানান, “রোগীকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মারা যান।”

এই ঘটনায় স্বামীর বাড়িতে এবং পালোয়ান পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

06 December 2025

শীতের পোষাক কিনে না দেওয়ায় অভিমানে নববধূর বিষপান

www.haimcharprotidin.com