Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • ফরিদগঞ্জ
  • ফরিদগঞ্জে হতদরিদ্র শিক্ষার্থী পরিবারকে ছাগল বিতরণ

ফরিদগঞ্জে হতদরিদ্র শিক্ষার্থী পরিবারকে ছাগল বিতরণ

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন “এডুকেশন এ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন”-এর উদ্যোগে স্বাবলম্বী স্কিমের অংশ হিসেবে হতদরিদ্র শিক্ষার্থী পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) ‍উপজেলার রামপুর বাজার হাইস্কুল মাঠে বাছাইকৃত অসহায় হতদরিদ্র ২০টি শিক্ষার্থী পরিবারের হাতে এই সহায়তামূলক উপকরণ তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুর এর উপপরিচালক মোঃ নজরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, এডুকেশন এ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন কর্তৃক সুবিধাবঞ্চিত শিক্ষার্থী পরিবারের মাঝে এই সহায়ক উপকরণ বিতরণ সমাজে একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করবে এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

ফাউন্ডেশনের সভাপতি, চট্টগ্রাম খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুর এর সহকারী পরিচালক বিল্লাল হোসেন খন্দকার, রেজিস্ট্রেশন অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ফরিদগঞ্জ মুহাম্মদ মাহমুদুল হাসান, রামপুর বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াস কবির, সমাজকর্মী মিশু সানজিদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব মাওঃ মোঃ আমীনুল্লাহ-কে উক্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রাখায় সংবর্ধনা প্রদান করা হয়। তিনি রামপুর বাজার দারুচ্ছুন্নত ফাজিল মাদ্রাসার প্রাক্তন হেডমাওলানা এবং হায়দরগঞ্জ টিআরএম কামিল (এমএ) মাদ্রাসার প্রাক্তন উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফাউন্ডেশনের সেক্রেটারি মাসুক হাসান বলেন, এলাকার বিত্তবান ও প্রবাসীদের আর্থিক সহায়তায় গড়া এই সংগঠনের মাধ্যমে ভবিষ্যতে আরও শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম গ্রহণ করা হবে।

“এডুকেশন এ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন”-এর এই ধরনের উদ্যোগ স্থানীয় দরিদ্র পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts