Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • শাহরাস্তি
  • শাহরাস্তিতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

শাহরাস্তিতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

শাহরাস্তি প্রতিনিধি:

চলতি আমন মৌসুমের অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শাহরাস্তি উপজেলা এলসিডি (Local Collection Depot) কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রবিবার (৩০ নভেম্বর) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা এলাকায় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন।

উদ্বোধনকালে ইউএনও নাজিয়া হোসেন সংগ্রহের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওপর জোর দেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন যাতে প্রকৃত কৃষক ও মিলাররা ন্যায্যমূল্যে তাদের উৎপাদিত শস্য সরকারের কাছে বিক্রি করতে পারেন এবং কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি না হয়।

অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা কাজী মেজবাহ উদ্দিন চলতি বছরের সংগ্রহ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। জানানো হয়, চলতি আমন মৌসুমে শাহরাস্তি উপজেলায় সর্বমোট ৩০৮ মেট্রিক টন আমন সিদ্ধ চাল এবং ৪০০ মেট্রিক টন আমন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, উপজেলা খাদ্য কর্মকর্তা কাজী মেজবাহ উদ্দিন এবং খাদ্য গুদাম কর্মকর্তা সোহরাওয়ার্দী।

উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, এই সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা তাদের ফসলের সঠিক মূল্য পাবেন, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts