Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সদর
  • বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার:

শীতের শুরুতেই দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা‘ এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান-এর উদ্যোগে চাঁদপুর পুরান বাজার এলাকায় উষ্ণ ভালবাসার কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০শে নভেম্বর) পুরান বাজারের ২নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

পুরান বাজার ২নং ওয়ার্ডের ওসমানিয়া মাদ্রাসার পিছনের এলাকা থেকে শুরু হয় এই বিশেষ কম্বল বিতরণ কার্যক্রম। বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান নিজে প্রতিটি বাড়িতে গিয়ে সুবিধাভোগীদের হাতে কম্বল তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সাংবাদিকদের বলেন, “গত সপ্তাহে আমরা এই এলাকাবাসীর জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিলাম এবং সে সময় শতাধিক কম্বল বিতরণ করা হয়। কিন্তু রোগীর সংখ্যা বেশি থাকায় অনেকেই সেদিন কম্বল পাননি। তাই, এই শীতে যেন কেউ কষ্ট না পায়, সেজন্য আমি নিজেই আজকে বাড়ি বাড়ি গিয়ে কম্বলগুলো পৌঁছে দিয়েছি এবং এলাকাবাসীর উষ্ণ ভালবাসা গ্রহণ করেছি।”

বিজয়ী নারী উন্নয়ন সংস্থার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাদের কাছে এই কম্বল শুধু একটি শীতবস্ত্র নয়, বরং উষ্ণ ভালবাসার এক উপহার।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজয়ীর নিবেদিতপ্রাণ ভলেনটিয়ারবৃন্দ। ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’ এমন মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

30 November 2025

বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

www.haimcharprotidin.com