Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • ফরিদগঞ্জ
  • বিএনপির ৩১ দফা নতুন বাংলাদেশের ভিত্তি: লায়ন হারুন

বিএনপির ৩১ দফা নতুন বাংলাদেশের ভিত্তি: লায়ন হারুন

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির প্রার্থী, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষকদের ভাগ্যোন্নয়নে যে ভূমিকা রেখেছিলেন, তার ফলেই আজ দেশের নারীরা অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি সোমবার (২৫ নভেম্বর) বিকালে ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী এবং সদর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক নির্বাচনী প্রস্তুতিমূলক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লায়ন হারুনুর রশিদ মা-বোনদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আগামী নির্বাচনে আপনারা মা-বোনেরা যদি বিএনপির ৩১ দফাতে বিশ্বাস রেখে ধানের শীষকে সমর্থন করেন, তবে আমরা অবশ্যই ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা শুরু করব।”

তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “সবার অধিকার নিশ্চিত করে আমরা ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এতে নেতৃত্ব দেবেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমান।”

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের সভাপতিত্বে এবং পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহাম্মদের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটোয়ারী, সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ইকবাল পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, মহিলা দল নেত্রী মাহমুদা বেগম পারুল, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল কাশেম প্রমুখ।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts