হাইমচর অফিস:
হাইমচর উপজেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। “করবো কাজ, গড়বো দেশ—এই স্লোগানকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে ৫ দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে হাইমচর উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী। সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর পরিচালনায় সভায় সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. কুহিনুর রশিদ।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুন রশিদ গাজী, যুগ্ম সম্পাদক সরদার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার আবুল কালাম আজাদ, যুবদল আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, যুগ্ম আহ্বায়ক মান্নান আখন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির মিয়াজী, ওলামা দলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের ছাত্রদলের সভাপতি নাছিমা আক্তার এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মিলাদ মাঝি।
এছাড়াও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাস্টার, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু এবং ৪নং নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির মোল্লা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মিজান ভূইয়া, ৪নং নীলকমল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির সিকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন ও উপজেলা তাঁতী বিষয়ক সম্পাদক সবুজ মিয়া পেঁদাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী।
হাইমচর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বরের উদ্বোধনী কর্মসূচির পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি, কচুরিপানাপূর্ণ পুকুর ও জলাশয় পরিষ্কার এবং জলাশয়ে মাছ অবমুক্তকরণসহ ৫ দিনব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়িত হবে।














