Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • মতলব দক্ষিণ
  • মতলব ক্যামব্রিয়ান স্কুলের বার্ষিক মিলাদ ও পুরষ্কার বিতরনী

মতলব ক্যামব্রিয়ান স্কুলের বার্ষিক মিলাদ ও পুরষ্কার বিতরনী

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের মতলব  দক্ষিণ উপজেলা ক্যামব্রিয়ান ইংলিশ ভার্সন  স্কুলের বাৎসরিক মিলাদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় মতলব দক্ষিণ শহরের নিউ হোস্টেল মাঠ সংলগ্ন  স্কুল ভবনে আয়োজিত  অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জাকির হোসাইন।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক  ডিএম আলাউদ্দিনের সভাপতিত্বে ও স্কুলের শিক্ষিকা আফরোজা আক্তার নিশির সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, প্রতিষ্ঠানটির উপদেষ্টা মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস,  সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই, মতলব দারুল উলুম ফাজিল মাদ্রাসার  অধ্যক্ষ মো. মকবুল হোসেন,  মতলব  সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের চেয়ারপারসন  গোলাম সরওয়ার সেলিম, বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম,  শিক্ষার্থী প্রত্যুষা প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন, মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাভেদ হোসেন, মতলব পাইলট  বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাহ আলম।

অনুষ্ঠানে   অতিথিবৃন্দ  শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেদেন। পরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

20 November 2025

মতলব ক্যামব্রিয়ান স্কুলের বার্ষিক মিলাদ ও পুরষ্কার বিতরনী

www.haimcharprotidin.com