হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর মহাবিদ্যালয়ে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) প্রশিক্ষণ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম।
এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
কলেজভিত্তিক এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।














