হাইমচর প্রতিনিধি:
হাইমচর থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে হাইমচর উপজেলা থেকে তাকে আটক করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযানের অংশ হিসেবে এই সাফল্য পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জের (ভারপ্রাপ্ত) শাহ আলম-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া-এর নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল।
অভিযানের এক পর্যায়ে হাইমচর থানাধীন নতুন হাওলাদার বাজারের পূর্ব মাথায় অসু মিজি কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার উপর থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। আটকের সময় তার দেহ তল্লাশি করে মোট ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ ফারুক (৩৬)। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার বিশকাটালী (খাঁন বাড়ী) এলাকার মমতাজ উদ্দিন খাঁ ও তাহেরের নেছার ছেলে।
এই ঘটনায় আটককৃতের বিরুদ্ধে হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
হাইমচর থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শাহ আলম এই আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, “গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “মাদকের ভয়াবহতা রোধে আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













