Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে মেম্বার পদে দলীয় সমর্থন পেতে বিএনপির পদ ছাড়লেন জহির

হাইমচরে মেম্বার পদে দলীয় সমর্থন পেতে বিএনপির পদ ছাড়লেন জহির

হাইমচরে মেম্বার পদে দলীয় সমর্থন পেতে বিএনপির পদ ছাড়লেন জহির

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নম্বর আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচনে অংশ নিতে দলীয় সমর্থন পাওয়ার লক্ষ্যে বিএনপির সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন জহিরুল ইসলাম পাটোয়ারী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর কাছে পদত্যাগপত্র জমা দেন। জহিরুল ইসলাম পাটোয়ারী ওই ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

দলীয় সমর্থন প্রত্যাশী হিসেবে এর আগে পাঁচজন প্রার্থী নিজেদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন। পরে ৫ নভেম্বর জহিরুল ইসলাম পাটোয়ারীকে সমর্থন জানানোর সিদ্ধান্তের পর বাকি চার প্রার্থী তাঁদের জমা দেওয়া সিভি প্রত্যাহার করে নেন।

সিভি প্রত্যাহারকারী চারজন হলেন আব্দুস সালাম তালুকদার, আব্দুল্লাহ মিজি, ইয়াসিন বেপারী ও রুবেল হোসেন মাঝি।

পদত্যাগপত্র জমা দেওয়ার সময় দলীয় সমর্থন প্রত্যাশী চার প্রার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ঘটনার মধ্য দিয়ে ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে দলীয় সমর্থনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে সমঝোতার বিষয়টি সামনে এসেছে।

Share this news as a Photo Card

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

05 November 2026

হাইমচরে মেম্বার পদে দলীয় সমর্থন পেতে বিএনপির পদ ছাড়লেন জহির

www.haimcharprotidin.com