Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরের গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের নারী ক্রিকেটাররা আঞ্চলিক পর্যায়ে রানার্সআপ

হাইমচরের গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের নারী ক্রিকেটাররা আঞ্চলিক পর্যায়ে রানার্সআপ

হাইমচর অফিসঃ

গ্রামীণ সীমাবদ্ধতা আর সামাজিক প্রতিকূলতাকে জয় করে ক্রিকেটের মাঠে দাপট দেখাচ্ছে হাইমচরের কিশোরীরা। ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় চাঁদপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও কুমিল্লা আঞ্চলিক পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে হাইমচরের গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দল। প্রত্যন্ত অঞ্চলের এই মেয়েদের এমন সাফল্যে এখন প্রশংসায় ভাসছে পুরো জেলা।

অসামান্য এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার (২০ জানুয়ারি) গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে বিশেষ সংবর্ধনা প্রদান করেছেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া ও সম্মাননা তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ সময় ইউএনও অমিত রায় বলেন, “পুরুষের পাশাপাশি নারীরাও এখন সব ক্ষেত্রে সমানতালে এগিয়ে যাচ্ছে। গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা সেটি আবারও প্রমাণ করেছে। আমার বিশ্বাস, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই শিক্ষার্থীরা একদিন জাতীয় দলের হয়ে লাল-সবুজ পতাকা বিশ্বমঞ্চে তুলে ধরবে।”

অধিনায়ক মিম আক্তারের নেতৃত্বে ফারিয়া, হালিমা ও আমেনাদের এই পথচলা সহজ ছিল না। গ্রামীণ পরিবেশের নানা সামাজিক প্রতিবন্ধকতা ডিঙিয়ে তারা আজ এই অবস্থানে পৌঁছেছে। দলের সদস্যরা জানায়, পারিবারিক ও সামাজিক সীমাবদ্ধতা থাকলেও কেবল প্রবল মনোবল আর পরিশ্রমের কারণেই তারা জেলা পর্যায়ে মাধ্যমিক স্তরে শিরোপা অর্জন করতে সক্ষম হয়েছে। এই জয় তাদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

শিক্ষার্থীদের এই সাফল্যের নেপথ্যে কারিগর হিসেবে কাজ করেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোবারক হোসেন এবং ফয়সাল আহম্মেদ পাটোয়ারী। তারা জানান, প্রতিকূলতা ছাপিয়ে নারী শিক্ষার্থীদের ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই জয় শুধু আমাদের স্কুলের সম্মান নয়, বরং গ্রামীণ জনপদে নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় দৃষ্টান্ত ও অনুপ্রেরণা হয়ে থাকবে।”

গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের এই বালিকা দলটি প্রথমে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এরপর চাঁদপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। সর্বশেষ কুমিল্লা উপ-বিভাগীয় (আঞ্চলিক) পর্যায়ে রানার্সআপ হয়ে তারা হাইমচর উপজেলার জন্য এক অনন্য সম্মান বয়ে আনে। তাদের এই সাফল্যে জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts