নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে বিশেষ অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর (গাজী বাড়ি) এলাকার মৃত আব্দুর রশিদ গাজীর ছেলে মো. মিজানুর রহমান গাজী ও মো. আব্দুর রহমান গাজী।
পুলিশ জানায়, ১৯৫০ সালের মৎস্য আইন ৫(২)(খ) ধারায় চাঁদপুর সদর থানায় দায়ের করা একটি মামলার (মামলা নং-০৯, তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪) জিআর-৭০/২৪ নম্বর পরোয়ানাভুক্ত আসামি ছিলেন তারা।
হাইমচর থানায় কর্মরত এএসআই মো. আবু হানিফ ও এএসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
পরে গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।














