Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • দেশজুড়ে
  • ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে নারীসহ তিন মাদক কারবারি আটক

ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে নারীসহ তিন মাদক কারবারি আটক

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সফল অভিযানে নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাতে ঝালকাঠি জেলার পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল সদর থানা ও পৌর এলাকার পৃথক স্থানে এই অভিযান পরিচালনা করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের প্রথম ধাপে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম এলাকায় রিয়াজুল হক মোল্লার বাড়ির সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। এরপর দ্বিতীয় ধাপে ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের বিকনা গ্রামে রুবেল তালুকদারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও একজনকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। দুটি অভিযানে সর্বমোট ৮ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মোসাঃ নাছিমা বেগম (৫৪): পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া এলাকার আবুল হোসেনের স্ত্রী। মোসাঃ ছখিনা বেগম (৪০): গোপালগঞ্জ উপজেলার মোচনা এলাকার মৃত আব্দুল মান্নান মোল্লার মেয়ে। মোঃ বিলাশ (৩০): বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দিয়ারচর এলাকার মৃত ওমর আলী হাওলাদারের ছেলে।

ডিবি ওসি মো. সেলিম উদ্দীন এ প্রসঙ্গে বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে জেলা পুলিশ সুপার মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় ডিবি পুলিশের অভিযান জোরালোভাবে অব্যাহত থাকবে।”

আরো দেখুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

30 October 2025

ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে নারীসহ তিন মাদক কারবারি আটক

www.haimcharprotidin.com