Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • মতলব উত্তর
  • মতলব উত্তরে দরবার শরীফের দানবক্স চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক

মতলব উত্তরে দরবার শরীফের দানবক্স চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ফরাজীকান্দি দরবার শরীফে দানবক্স চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার নেদায়ে ইসলাম কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তির নাম মো. ইসমাইল হোসেন শামীম। সে উপজেলার বড় হলদিয়া গ্রামের জাহাঙ্গীর প্রধানীয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে শামীম অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে দরবার শরীফের দানবক্সের তালা কাটার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা তাকে ধাওয়া করে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টিনের বেড়ার সঙ্গে ধাক্কা খেয়ে তিনি চোখ ও হাতে আঘাত পান। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে এবং তার কাছ থেকে তালা কাটার বিশেষ সরঞ্জাম উদ্ধার করা হয়।

আহত অবস্থায় শামীমকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মতলব উত্তর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্থানীয়দের ধারণা, উদ্ধারকৃত অত্যাধুনিক যন্ত্রপাতি দেখে মনে হচ্ছে এটি একটি সুপরিকল্পিত চুরির ঘটনা।

ফরাজীকান্দি দরবার শরীফের প্রশাসনিক কর্মকর্তা মো. বিল্লাল হোসেন রনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। আটককৃত ব্যক্তিকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts