Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুরে বিদায় সংবর্ধনায় সিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব

চাঁদপুরে বিদায় সংবর্ধনায় সিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে সফলভাবে দায়িত্ব পালন শেষে বদলিজনিত কারণে বিদায় নিচ্ছেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। জনসেবায় তাঁর অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে উষ্ণ সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে চাঁদপুর প্রেসক্লাব।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ পুলিশ সুপারকে ফুলেল অভ্যর্থনা জানান এবং তাঁর হাতে স্মারক সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ।

বক্তারা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের পেশাদারিত্ব ও মানবিক গুণাবলীর ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, তিনি অত্যন্ত দক্ষতা, সততা ও সৌজন্যের সাথে দায়িত্ব পালন করেছেন।

“মুহম্মদ আব্দুর রকিবকে না দেখলে উপলব্ধি করা যায় না ভালো আচরণের মাধ্যমেই আইন প্রয়োগের কঠোর সিদ্ধান্তও সফলভাবে বাস্তবায়ন করা যায়,” মন্তব্য করেন বক্তারা।

তাঁরা আরও বলেন, ৫ আগস্টের পর দেশের সামগ্রিক পরিস্থিতির মধ্যে চাঁদপুরকে সবচেয়ে শান্ত ও স্থিতিশীল রাখতে পুলিশ সুপার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন, বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, সিনিয়র কার্যকরী সদস্য মনির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন লিটন, আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, গণমাধ্যমকর্মী মনিরুজ্জামান বাবলু ও মোসাদ্দেক আল আকিব।

বিদায়ী সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব তাঁর বক্তব্যে চাঁদপুরের সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “চাঁদপুরে আসার পর সাংবাদিকদের উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল ছিলাম। আপনারা সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরেছেন। এতে আপনাদের প্রতি আমার আস্থা, বিশ্বাস ও সম্পর্ক আরও গভীর হয়েছে। পুলিশি কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা ছিল অমূল্য।”

পুলিশ সুপার আরও উল্লেখ করেন যে চাঁদপুরের বিভিন্ন ঘটনার রহস্য উদঘাটনে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন। তিনি জানান, প্রতিদিনের অফিস কার্যক্রম শুরু করার আগে তিনি সব পত্রিকা দেখে তাঁর দিনের কাজ শুরু করতেন।

তিনি বলেন, আগের চেয়ে জনগণের কাছে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে, যা তাঁর কাছে সবচেয়ে বড় সাফল্য। তিনি আশা প্রকাশ করেন, নতুন পুলিশ সুপারকেও সাংবাদিকরা একইভাবে সহযোগিতা করবেন।

অনুষ্ঠানের সমাপ্তিতে বক্তারা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts