Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • রাজনীতি
  • খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় তিনি দেশবাসীর কাছে সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য বিশেষভাবে দোয়া চেয়েছেন।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন।”

তিনি আরও জানান, “আমরা জানি, গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।”

গণতন্ত্রের নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দলের পক্ষ থেকে দেশব্যাপী জনগণের কাছে দোয়া চাওয়ার কথা উল্লেখ করে মহাসচিব বলেন, “আমাদের দলের পক্ষ থেকে…সারা দেশের জনগণের কাছে দোয়া চেয়েছিলাম এবং সারা দেশের মসজিদে মসজিদে দোয়া হচ্ছে। আজকে আমরা এখানে এই নয়া পল্টনের মসজিদে নামাজ আদায় করে সবাই খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন।”

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

28 November 2025

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল

www.haimcharprotidin.com