Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা

স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা

স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা

হাইমচর প্রতিনিধি:

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত চাঁদপুরের হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ছাত্র ও সমাজকল্যাণমূলক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর এসএসসি জিপিএ-৫ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) সকালে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা আবদুল লতিফ এর সভাপতিত্বে সংগঠনের সভাপতি মো: সালেহ আহমদ ও সাধারণ সম্পাদক জাফর আহমেদের সঞ্চালনায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজার সাবেক সদস্য- প্রধানমন্ত্রী কার্যালয় ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর প্রধান উপদেষ্টা এজেডএম আজিজুর রহমান।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সোনাগাজী উপজেলা কৃষি অফিসার মাইনউদ্দিন আহমেদ সোহাগ, লক্ষীপুর জেলার পরিসংখ্যান বিভাগের উপ পরিচালক মো: কামাল হোসাইন, হাইমচর সরকারি কলেজের অধ্যক্ষ মো: শহিদ উল্লাহ, কলেজের প্রাক্তন অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা, সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান মুকুল, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল আমিন পাটোয়ারী, আল আমিন মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সভাপতি বুলবুল ইসমাইল, হাইমচর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মওদুদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলার ভূমি উপ সহকারী কর্মকর্তা ইমান হোসেন, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জয়দেব চন্দ্র দত্ত, সোশ্যাল ইসলামি ব্যাংকের কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ কমল সরকার।

অনুষ্ঠানে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সাবেক যারা সদ্য বিভিন্ন উচ্চপদস্থ চাকরিতে যোগদান করেছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন, বুলবুল ইসমাইল- প্রভাষক ইতিহাস বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (সাবেক সভাপতি), মো: এনামুল হক- সাব ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ (সাবেক সভাপতি), মো: ফারুকুল ইসলাম- আয়কর আইনজীবী( সাবেক সহ সভাপতি) এবং বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় সাবেক সভাপতি নাজমুল আল হোসেনকে।

এছাড়া ২০২৪-২৫ ও ২০২৫-২৬ সেশনে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত এবং ২০২৫ সালে এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের লেখাপড়ার পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজেও অংশ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts