Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • ঢাকা জার্নালে সেরা প্রতিনিধির পুরষ্কার পেলেন চাঁদপুরের শিমুল অধিকারী

ঢাকা জার্নালে সেরা প্রতিনিধির পুরষ্কার পেলেন চাঁদপুরের শিমুল অধিকারী

স্টাফ রিপোর্টার:

অনলাইন সংবাদমাধ্যম ঢাকা জার্নাল-এর সকল জেলা প্রতিনিধিদের মধ্যে সেরা প্রতিনিধির পুরুষ্কার পেলেন চাঁদপুরের সাংবাদিক শিমুল অধিকারী সুমন। তিনি এ গণমাধ্যমটিতে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১০ ডিসেম্বর বুধবার দুপুরে ঢাকার বাংলা মোটরস্থ রুপায়ন ট্রেড সেন্টারে জমকালো আয়োজনের মাধ্যমে ঢাকা জার্নালের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সেরা প্রতিনিধি হিসেবে শিমুল অধিকারী সুমনের নাম ঘোষণা করা হয় এবং তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মূলত তার পাঠানো ডিজিটাল ভিডিও রিপোর্টগুলো সবচেয়ে বেশি ভিউয়ার আকর্ষণকারী এবং সময়োপযোগী, মানসম্পন্ন ভিডিও স্টোরি হওয়ার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মানজনক ‘দেশের সেরা প্রতিনিধি’ হিসেবে পুরষ্কার ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।

পুরস্কার তুলে দেন ঢাকা জার্নালের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।

তিনি ডিজিটাল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, ডিজিটাল সাংবাদিকতায় ভালো রিপোর্টিংয়ের মাধ্যমে নিজেকে তুলে ধরার সুযোগ রয়েছে। শিমুল অধিকারী সুমন সেই সুযোগটিকে কাজে লাগিয়ে দেখিয়েছেন যে কিভাবে মানসম্পন্ন ভিডিও কনটেন্টের মাধ্যমে বিপুল সংখ্যক পাঠকের কাছে পৌঁছানো যায়।

শিমুল অধিকারী সুমন সংবাদ পরিবেশনায় তার ব্যতিক্রমী দক্ষতা এবং বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্ট তৈরির ক্ষেত্রে যে সৃজনশীলতা দেখিয়েছেন। তার ফলেই তাকে এই স্বীকৃতি দেয়া হলো।

বর্তমানে অনলাইন সাংবাদিকতায় ভিডিও স্টোরির গুরুত্ব অনস্বীকার্য। শিমুল অধিকারী সুমন তার প্রতিবেদনে কেবল তথ্য নয় বরং এমনভাবে দৃশ্যমান কনটেন্ট তৈরি করেছেন। যা বিপুল সংখ্যক পাঠকের কাছে পৌঁছেছে। তার তৈরি করা ভিডিও স্টোরিগুলো তথ্যবহুল এবং বর্তমান সময়ের সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক হওয়ায় ঢাকা জার্নালের ভিউয়ার সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পুরুষ্কার প্রাপ্তির পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাংবাদিক শিমুল অধিকারী সুমন বলেন, আমি সর্বদা সত্য ও সুন্দরের জন্য নিবেদিত হয়ে রিপোর্টিংয়ে সময় দেই। চেষ্টা করি সমাজ বিনির্মাণে আমার এক একটি রিপোর্ট চ্যালেঞ্জের সাথে এগিয়ে যাক। সেই কাজের স্বীকৃতি প্রতিষ্ঠান কর্তৃক পেয়ে আমার কাজের উৎসাহ ও আগ্রহ মনবোলকে আরও চাঙ্গা করলো। আমার জন্য সবার আশির্বাদ চাই যাতে এ সুনামের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি।

এ সময় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা জার্নাল প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিউজ এডিটর, নিউজ প্রেজেন্টারসহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা জার্নালের এই স্বীকৃতি অন্যান্য প্রতিনিধিদেরও ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে উৎসাহিত করবে এবং অনলাইন সংবাদমাধ্যমে ভিডিও স্টোরির গুরুত্বকে আরও একবার প্রতিষ্ঠিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts