Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুরের নতুন এসপি হচ্ছেন রবিউল হাসান

চাঁদপুরের নতুন এসপি হচ্ছেন রবিউল হাসান

চাঁদপুরের নতুন এসপি হচ্ছেন রবিউল হাসান

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দেশজুড়ে বড় ধরনের রদবদল এনেছে পুলিশ সদর দপ্তর। এর অংশ হিসেবে লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) বদলি করা হয়েছে।

এই রদবদলের ফলে চাঁদপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব মোঃ রবিউল হাসান

তিনি বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

মোঃ রবিউল হাসান বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২৫তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি পুলিশ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে নিজের সক্ষমতার স্বাক্ষর রেখেছেন।

পুলিশ সদর দপ্তরের এই পদক্ষেপকে নির্বাচনের আগে মাঠ প্রশাসনের গতিশীলতা বৃদ্ধি এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একটি নিরপেক্ষ ও পেশাদার নেতৃত্ব নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। নবনিযুক্ত এসপি রবিউল হাসানের নেতৃত্বে চাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

নতুন পুলিশ সুপার শীঘ্রই তাঁর নতুন কর্মস্থল চাঁদপুরে যোগদান করবেন বলে জানা গেছে।

আরো পড়ুন: www.haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts