Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

হাইমচরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

হাইমচর অফিস:

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (BFSA), খাদ্য মন্ত্রণালয়, এবং হাইমচর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিভাবকগণের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এই গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এর আয়োজনে ছিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় এবং হাইমচর উপজেলা প্রশাসন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। তিনি তাঁর বক্তব্যে খাদ্যের নিরাপত্তা এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখার ক্ষেত্রে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।

উক্ত জনসচেতনতামূলক কর্মসূচিটি চাঁদপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ আরিফুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহকারী আবু তাহের মিয়া, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর শর্মিলা রানী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অভিভাবকগণ।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts