Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চাঁদপুরে ডিসি বাংলো ঘেরাও

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চাঁদপুরে ডিসি বাংলো ঘেরাও

নিজস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে চাঁদপুর। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শহরজুড়ে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং জেলা প্রশাসকের (ডিসি) বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে। এ সময় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই শহরের বাইতুল আমিন চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে এনসিপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষুব্ধ জনতা চাঁদপুর-কুমিল্লা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে ওই পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাময়িকভাবে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আন্দোলনকারীরা ওসমান হাদির হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সড়ক অবরোধ শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন। সেখানে তারা ঘেরাও কর্মসূচি পালন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

বিক্ষোভের মুখে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বাসভবনের সামনে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। জেলা প্রশাসক বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।”

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শরিফ ওসমান হাদির মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও জানান, যদি দ্রুত সময়ের মধ্যে খুনিদের ধরা না হয়, তবে আগামীতে আরও কঠোর ও সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করা হবে।

বিকেল নাগাদ জেলা প্রশাসকের আশ্বাসে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও অন্যান্য বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts