Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবিতে হাইমচরে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবিতে হাইমচরে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

হাইমচর প্রতিনিধি:

বেতন বৈষম্য নিরসনসহ ৩ দফা দাবি আদায়ে চাঁদপুরের হাইমচর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ বুধবার (০৩ ডিসেম্বর) উপজেলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছেন।

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে শিক্ষকরা অভিযোগ করেন, অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি (১০.১১.২০২৫) অনুযায়ী তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হচ্ছে না।

শিক্ষকদের প্রধান ৩টি দাবি হলো ১. আপাতত ১১তম গ্রেড প্রদান। ২. উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতার সমাধান (১০ বছর ও ১৬ বছর পূর্তিতে)। ৩. প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

স্মারকলিপিতে শিক্ষকরা ১৩তম গ্রেডে কর্মরত সহকারী শিক্ষকদের কম বেতনে জীবনধারণের কষ্ট এবং উচ্চতর গ্রেড ও পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার হতাশা তুলে ধরেন। তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং মেধাবীদের আকৃষ্ট করতে সরকারের আশু হস্তক্ষেপ প্রয়োজন।

উপজেলা সহকারী শিক্ষকবৃন্দের পক্ষে শেখ আবু জাপর, মোঃ নাছির উদ্দিন, মোঃ সালাহ্ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ স্মারকলিপিটি ইউএনও-এর কাছে হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts