Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সদর
  • ‘ন্যায্য সেবা পেতে জনগণকে আর কারো পেছনে ঘুরতে হবে না’

‘ন্যায্য সেবা পেতে জনগণকে আর কারো পেছনে ঘুরতে হবে না’

নিজস্ব প্রতিবেদক:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া গতকাল সোমবার (৮ ডিসেম্বর) দিনব্যাপী চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন।

এসব কর্মসূচিতে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার স্থানীয় সমস্যা ও জনসাধারণের দাবির কথা শোনেন।

গণসংযোগকালে অ্যাডভোকেট শাহজাহান মিয়া জনগণের উদ্দেশে বলেন, যদি জনগণ তাদের সমর্থন ও ভোটের মাধ্যমে দাঁড়িপাল্লা মার্কায় তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তবে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠন করা হবে। তিনি জোর দিয়ে বলেন, “রাষ্ট্রের ন্যায্য সেবা পেতে জনগণের আর কারো পেছনে ঘুরতে হবে না।”

তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিজস্ব জনশক্তির মাধ্যমে তালিকা প্রস্তুত করে সরকারি সুবিধা সরাসরি তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

প্রার্থী তার বক্তব্যে দুর্নীতি, দুঃশাসন এবং মানুষের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দেন। অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, “রাষ্ট্রের সুযোগ-সুবিধা জনগণের অধিকার। কোনো দুর্নীতিবাজ বা স্বার্থান্বেষী গোষ্ঠীকে এসব অধিকার হরণ করতে দেওয়া হবে না।”

উঠান বৈঠক ও পথসভায় সদর উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজীসহ সংগঠনের ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ সময় সাধারণ মানুষ এলাকার উন্নয়ন, সেবা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

08 December 2025

‘ন্যায্য সেবা পেতে জনগণকে আর কারো পেছনে ঘুরতে হবে না’

www.haimcharprotidin.com