হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজারে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্যান্যাসীয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন গেইটের সামনে অবস্থিত এই অত্যাধুনিক ডায়াগনস্টিক সেন্টারটির শুভ উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ আছর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের জামে মসজিদের খতিব জুলফিকার হাসান মুরাদ দোয়া পরিচালনা করেন।
প্যান্যাসীয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কেন্দ্রে প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি, মানসম্মত পরীক্ষা-নিরীক্ষা ও নিখুঁত ফলাফলের জন্য অত্যাধুনিক ডিজিটালাইজড ল্যাব স্থাপন করা হয়েছে। কর্তৃপক্ষ সেবাপ্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সেবা নিন, সুস্থ থাকুন।”
পরিচালকমণ্ডলী জানান, আলগী বাজারের একাধিক ব্যবসায়ী এই ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারটির অংশীদারীত্বে পরিচালনা করবেন, যা স্থানীয় উদ্যোগে স্বাস্থ্যসেবার প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ গাজী, প্যান্যাসীয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকবৃন্দ, বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরো পড়ুন: www.haimcharprotidin.com













