Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুরে নবাগত পুলিশ সুপার রবিউল হাসানের যোগদান

চাঁদপুরে নবাগত পুলিশ সুপার রবিউল হাসানের যোগদান

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ রবিউল হাসান মহোদয়। শনিবার (২৯ নভেম্বর) অপরাহ্নে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।

নবাগত পুলিশ সুপার মহোদয় চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এসময় পুরো এলাকা এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

তাঁর যোগদান উপলক্ষে আয়োজিত এই বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নবাগত পুলিশ সুপার মহোদয়কে বরণ করেন জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর, মোঃ খায়রুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

যোগদানের পর পুলিশ সুপার মহোদয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং জেলাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

30 November 2025

চাঁদপুরে নবাগত পুলিশ সুপার রবিউল হাসানের যোগদান

www.haimcharprotidin.com