Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • মতলব দক্ষিণ
  • মতলব দক্ষিণে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

মতলব দক্ষিণে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

মতলব দক্ষিণ প্রতিনিধি:

মতলব দক্ষিণ উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে. এম. ইশমাম বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে তাঁর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। সভায় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সকল কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. ইশমামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মতলব উপজেলার সার্বিক পরিস্থিতি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

ইউএনও কে. এম. ইশমাম তার বক্তব্যে বলেন, “উপজেলার সকল কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সকলের সার্বিক সহযোগিতা নিয়ে এ উপজেলার সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চাই।” তিনি তার কর্মকালীন সময়ে উপজেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করার এবং সকলের সহযোগিতা কামনা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার।

এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, রেদওয়ান আহমেদ জাকির, এবং সদস্য মাহফুজ মল্লিক, লোকমান হাবীব, মোশারফ হোসেন তালুকদার, মোঃ আশরাফুল জাহান শাওলিন, সমীর ভট্টাচার্য্য বলু, সাইয়্যেদুল আরেফিন শ্যামল, দীপু সরকার, গোলাম হায়দার মোল্লা, শফিকুল ইসলাম রিংকু, ইদ্রিছ খান, সাইফুল ইসলাম সবুজ, মো. মিজানুর রহমান, ইমরান নাজির ও তাসকিন আহমেদ দিপু প্রমুখ।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts