Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ৬টায়

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ৬টায়

স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর, ২০২৫) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ আজ বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে।

জানা যায়, আজ বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

ভাষণ রেকর্ডের পরপরই সিইসি তাঁর কক্ষে নির্বাচন কমিশনারদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সামনে তফসিল ঘোষণার সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য তুলে ধরেন।

আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ও জনমনে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। তফসিল ঘোষণার পর পরই নির্বাচনের বিস্তারিত দিনক্ষণ ও প্রক্রিয়া শুরু হবে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

10 December 2025

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ৬টায়

www.haimcharprotidin.com