স্টাফ রিপোর্টার:
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্য নিয়ে মতলব দক্ষিণ উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভার মাধ্যমে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের যৌথ আয়োজনে সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সহ-সভাপতি ও সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও রংধনু সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক শ্যামল চন্দ্র দাস, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক রেদওয়ান আহমেদ জাকির, এবং এমডিএফ সমিতির সভাপতি শাহিনা আক্তার। সমবায় অফিসের সহকারী পরিদর্শক সৈকত মজুমদার স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মতলব পেশাজীবী সমবায় সমিতির সভাপতি মো. রবিউজ্জামান রুবেল।
বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। জনগণের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি আত্মনির্ভরশীল সমাজ গড়ে উঠতে পারে। তাঁরা আরও মত প্রকাশ করেন, ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যের বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সম্ভব।
আলোচনা সভার পূর্বে ব্যানার, ফেস্টুন ও বেলুনে সজ্জিত একটি জমকালো র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আরো দেখুন: https://haimcharprotidin.com/













