Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • আগামীকাল হাইমচর আসছেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

আগামীকাল হাইমচর আসছেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

আগামীকাল হাইমচর আসছেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক আগামীকাল এক দিনের সংক্ষিপ্ত সফরে হাইমচর আসছেন। এ সময় তিনি উপজেলার ২নং আলগী উত্তর ও ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শুনবেন।


জানা গেছে, আগামীকাল সকাল ১০টায় তিনি হাইমচরে পৌঁছাবেন। সফরকালে দুই ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে স্থানীয় সমস্যা ও জনদুর্ভোগ সম্পর্কে অবগত হবেন।


বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। তিনি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে সংসদ সদস্যের হাইমচর সফরের এ তথ্য জানান।
সংসদ সদস্যের এ সফরকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে এলাকার দীর্ঘদিনের সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো সংসদ সদস্যের কাছে তুলে ধরার প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

30 October 2026

আগামীকাল হাইমচর আসছেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

www.haimcharprotidin.com