Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • শরিফ ওসমান হাদীর জন্য হাইমচরে মিলাদ ও দোয়া মাহফিল

শরিফ ওসমান হাদীর জন্য হাইমচরে মিলাদ ও দোয়া মাহফিল

হাইমচর প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর মৃত্যুতে চাঁদপুরের হাইমচর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা উপজেলার মধ্য মহজমপুর দারুসসালাম জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ আলগী ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মো: রুবেল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জুমার নামাজ শেষে আয়োজিত এই বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হযরত মাওলানা খলিলুর রহমান।

দোয়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব হুমায়ুন কবির লিটন, আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেজর, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, গাজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আতিকুর রহমান।

এছাড়াও এলাকার ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় ব্যক্তিবর্গ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মোনাজাতে শরিক হন।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের পরিচিত মুখ ও মুখপাত্র শরিফ ওসমান হাদী গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যুতে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

19 December 2025

শরিফ ওসমান হাদীর জন্য হাইমচরে মিলাদ ও দোয়া মাহফিল

www.haimcharprotidin.com