Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচর উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

হাইমচর উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

হাইমচর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে আল-আমিন আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চাঁদপুর শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মোঃ ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা আমির আবুল হোসাইন, উপজেলা সেক্রেটারি জসিম উদ্দিন এবং হাইমচর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মুখলেছুর রহমান মুকুল।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম আফনান, হাইমচর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুল খায়ের ও ফাহাদ আব্দুল্লাহ, উপজেলা উত্তর সভাপতি আজমির হাসান তারেক, দক্ষিণ সভাপতি জিল্লুর রহমানসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফখরুল ইসলাম বলেন,
“দেশ ও জাতিকে আগামীর নেতৃত্ব দেওয়ার জন্য ইসলামী ছাত্রশিবিরকে প্রস্তুত থাকতে হবে। ছাত্রশিবিরের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এমন কোনো ছাত্র থাকবে না, যে ছাত্রশিবিরের দাওয়াতের অন্তর্ভুক্ত হবে না।”

তিনি আরও বলেন,
“ছাত্ররাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর। তাই একটি নৈতিক, আদর্শ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ছাত্রশিবিরকে আরও গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।”

শেষে সভাপতি জাহিদুল ইসলাম এর সমাপনী বক্তব্যের মাধ্যমে জনশক্তি সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts