Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুরে সুবিধাবঞ্চিত শিশুদের লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরে সুবিধাবঞ্চিত শিশুদের লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়’-এর শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চাঁদপুর লেডিস ক্লাব। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিণী ডা. মোহসিনা আনজুম স্মৃতি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা আজ কেবল কম্বল বিতরণ করতে আসিনি; আমাদের মূল লক্ষ্য হলো সামর্থ্য অনুযায়ী এই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো। শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আপনাদের সন্তানরা যাতে সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। নিজেদের কখনো অসহায় বা ‘গরিব’ ভাববেন না। মনে সাহস রেখে সন্তানদের এগিয়ে নিতে হবে। পাশাপাশি শীতজনিত রোগবালাই থেকে শিশুদের রক্ষায় সবাইকে সচেতন ও সাবধান থাকতে হবে।”

শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শান্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর সহধর্মিণী আশুরা মজুমদার। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার-এর সহধর্মিণী সাদিয়া ইসলাম। সহকারী কমিশনার (ভূমি)-এর সহধর্মিণী স্বর্ণালী ঘোষ।

বক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান ও তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও লেডিস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts