Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হাইমচরে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হাইমচর প্রতিনিধি:

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, হাইমচর উপজেলা শাখার আয়োজনে শনিবার অনুষ্ঠিত হয়েছে বৃত্তি পরীক্ষা-২০২৫। হাইমচর উপজেলার ১৩টি কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

দূর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষার কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্লে-নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

পরীক্ষায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে আদর্শ শিশু নিকেতন, হাইমচর আইডিয়াল স্কুল, হাইমচর মডেল স্কুল, জাগরণী আদর্শ শিশু শিক্ষা নিকেতন, মা কচি-কাঁচা কিন্ডারগার্টেন, ছোট লক্ষ্মীপুর আলিমুননেছা মডেল স্কুল, সানরাইজ কিন্ডারগার্টেন, শাহ্ সূফি আদর্শ একাডেমি, এম জে এস কে এস বিদ্যা নিকেতন, মডার্ন শিশু একাডেমি, বর্ণমালা একাডেমি, আল আকসা মডেল একাডেমি এবং গরম বাজার আইডিয়াল একাডেমি।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, এবং হাইমচর থানা পুলিশের কর্মকর্তারা।

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন হাইমচর উপজেলা শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হাফিজুর রহমান এর পরিচালনায় পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। পরিক্ষার কেন্দ্র সচিব হিসেবে ছিলেন আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ। এসময় ছোট লক্ষ্মীপুর আলিমুননেছা মডেল স্কুল প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শাহাদাত হোসাইন সাদ্দাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন; https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

15 November 2025

হাইমচরে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

www.haimcharprotidin.com