হাইমচর প্রতিনিধি:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলা ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন ৮নং ওয়ার্ড মহজমপুরে নির্বাচনী প্রচার ও লিফলেট বিতরণ করেছে যুবদল। যুবদলের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) প্রচারণাটি মহজমপুরের আব্দুস ছাত্তার গাজীর বাড়ী থেকে শুরু হয়ে মরহুম তাজু দেওয়ান এর বাড়ী হয়ে মনির গাজী বাড়ীতে গিয়ে শেষ হয়। এই প্রচারণায় নেতা-কর্মীরা ভোটারদের মাঝে দলের বার্তা পৌঁছে দেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল গাজী বাহার। তিনি নেতা-কর্মীদের নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং এলাকার মানুষের কাছে দলের ইতিবাচক দিকগুলো তুলে ধরেন।
এছাড়াও, ২নং আলগী দূর্গাপুর উওর ইউনিয়ন যুবদল সভাপতি মো. মহসিন মিয়া এবং জেলা ও উপজেলা যুবদলের অন্যান্য নেতাকর্মীরাও প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
স্থানীয় নেতা-কর্মীরা জানান, এই প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া মিলেছে এবং তারা দলকে সমর্থন জানাতে প্রস্তুত।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













