Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী শাহজাহান মিয়ার মতবিনিময়

হাইমচরে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী শাহজাহান মিয়ার মতবিনিময়

হাইমচর প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া হাইমচরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময় শেষে সাংবাদিকদের হাতে পবিত্র কোরআন শরিফ উপহার দিয়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় হাইমচর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্যমূলক সভায় অংশ নেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

সভায় শাহজাহান মিয়া সাংবাদিকদের পেশাগত ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, “সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ পরিবর্তন ও গণমানুষের দাবি-দাওয়া তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।”

তিনি গণমাধ্যমকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে ন্যায়, সত্য ও কল্যাণের পথে তথ্য পরিবেশনের আহ্বান জানান।

মতবিনিময় অনুষ্ঠানের বিশেষ দিক ছিল উপস্থিত সাংবাদিকদের সম্মাননা হিসেবে পবিত্র কোরআন শরিফ উপহার দেওয়া। উপহার প্রদানের সময় অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, “কোরআন মানবতার মুক্তির দিকনির্দেশনা দেয়। ন্যায়-নীতির ভিত্তিতে সমাজ গড়তে সবাইকে এর শিক্ষা ধারণ করতে হবে।”

হাইমচর প্রেসক্লাবের সাংবাদিকরা প্রার্থীর এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করেন।

হাইমচর প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি জিএম জহির-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু পাটোয়ারী-এর পরিচালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা মাওলানা আলী আকবর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসেন, সেক্রেটারি জসিম উদ্দিন এবং দক্ষিণ আলগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান। মতবিনিময়কালে স্থানীয় গণমাধ্যমকর্মী ছাড়াও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: www.haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts