Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় হাইমচরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় হাইমচরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

হাইমচর প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

হাইমচর থানা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

হাইমচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার একটি মামলায় শাহজাহান মিয়া এজাহারভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেফতারের পর চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাইমচর উপজেলায় ছাত্র-জনতার উপর হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের করা মামলায় সাবেক এই উপজেলা চেয়ারম্যানকে পুলিশ আটক করল।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

16 November 2025

বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় হাইমচরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

www.haimcharprotidin.com