হাইমচর প্রতিনিধি:
হাইমচর উপজেলা কৃষক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকাল ৩টায় হাইমচর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক। তিনি কৃষক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান এবং কৃষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি, ধানের শীষে ভোট দিয়ে দেশ নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে সকল ভোটারের কাছে গিয়ে ভোট চাওয়ার জন্য অনুরোধ জানান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি মোঃ এনায়েত উল্লাহ খোকন। তিনি কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন এবং কেন্দ্রীয় কর্মসূচী সফল করতে দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ গাজী, যুগ্ন সম্পাদক বিল্লাল হোসেন আখন, সরদার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির মিয়াজী প্রমুখ।
সভায় বক্তারা কৃষকদের ন্যায্য অধিকার, কৃষি পণ্যের ন্যায্য মূল্য এবং সারের সহজলভ্যতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে হাইমচর উপজেলার কৃষকদের পাশে থাকার এবং তাদের সমস্যা সমাধানে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আলি আকবর টেলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব হুমায়ুন কবির লিটন এর সঞ্চালনায় পরিচিতি সভায় নবগঠিত কমিটির সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













