Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • শিক্ষক দম্পতিকে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত সদস্য গ্রেফতার

শিক্ষক দম্পতিকে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামে শিক্ষক দম্পতিকে হাত-পা বেঁধে চাঞ্চল্যকর একটি ডাকাতি মামলার তদন্তে নেমে হাইমচর থানা পুলিশ আন্তঃজেলা অভিযান চালিয়ে মুক্তার উজ্জামান (৩৬) নামে এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা। ফেনী সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

হাইমচর থানা সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর হাইমচর থানায় একটি ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হাইমচর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম-এর সার্বিক নির্দেশনায় থানার এসআই (নিঃ) মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া এবং এএসআই (নিঃ) হান্নান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এই অভিযানে নেতৃত্ব দেন।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মামলার এজাহারভুক্ত আসামী মুক্তার উজ্জামান লক্ষ্মীপুর যাওয়ার উদ্দেশ্যে ফেনী জেলার ফেনী সদর থানাধীন জোড়পুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে অবস্থান করছে। সেখানে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। মুক্তার উজ্জামান লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরআবাবিল গ্রামের বাসিন্দা।

হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম বলেন, “আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই ডাকাতি মামলার তদন্ত শুরু করি এবং প্রযুক্তির সহায়তায় আসামীকে চিহ্নিত করি। আমাদের টিমের দ্রুত পদক্ষেপের ফলে আসামীকে অন্য জেলা থেকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।” দ্রুত সময়ের মধ্যে ডাকাত দলের অন্যান্য সদস্যদের কেও আটক করা হবে। গ্রেফতারকৃত পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts