Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচর প্রেসক্লাবের পুনঃসংস্কার শেষে দোয়ার মাধ্যমে উদ্বোধন

হাইমচর প্রেসক্লাবের পুনঃসংস্কার শেষে দোয়ার মাধ্যমে উদ্বোধন

হাইমচর প্রতিনিধি:

হাইমচর প্রেসক্লাবের পুনঃসংস্কার কাজ শেষে দোয়া ও মিলাদের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপুর পরিচালনায় প্রেসক্লাবের উন্নয়ন বিষয়ক বক্তব্য রাখেন উন্নয়ন কাজের আহবায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মোঃ আলী আকবর মাওলানা মোঃ আলী আকবর।

তিনি বলেন, চাঁদপুর জেলার ৮টি উপজেলার মধ্যে হাইমচর-ই একমাত্র উপজেলা যেখানে প্রেসক্লাবের নিজস্ব জমি ও ভবন আছে। আজকের প্রেসক্লাব সুন্দর করে সাজানোর পেছনে অনেক সাংবাদিক, গুণীজন ও প্রশাসনিক কর্মকর্তাদের শ্রম ও সহযোগিতা রয়েছে। আগামী দিনে এ প্রেসক্লাব আরো সুন্দর হবে, সুসংগঠিত থাকবে এ প্রত্যাশাই রাখছি।

এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ড. মোঃ সলিম উল্লাহ, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মোঃ নাজমুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাইমচর প্রেসক্লাবের প্রচার সম্পাদক মাওলানা শরীফ মোঃ মাছুম বিল্লাহ। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন হাইমচর উপজেলা ফিল্ড সুপারভাইজার ও সরকারি হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মোঃ জুলফিকার হাসান মুরাদ।

উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সহ-সভাপতি জিএম জহির, খন্দকার আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক শরীফ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সবুজ হোসাইন, অফিস সম্পাদক গাজী মাজহারুল ইসলাম সৈকত সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও সদস্যগন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

07 February 2026

হাইমচর প্রেসক্লাবের পুনঃসংস্কার শেষে দোয়ার মাধ্যমে উদ্বোধন

www.haimcharprotidin.com