Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা

হাইমচর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘হাইমচর প্রেসক্লাব’-এর ২০২৬ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) প্রেসক্লাব প্রতিষ্ঠাতা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই তফসিল চূড়ান্ত করা হয়।

নির্বাচন পরিচালনার লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে মাওলানা আলী আকবরকে আহ্বায়ক, ফারুকুল ইসলামকে সদস্য সচিব এবং সাহেদ হোসেন দিপু পাটওয়ারীকে সদস্য মনোনীত করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং ২৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

এরপর ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৩০ ডিসেম্বর আপিল নিষ্পত্তি এবং ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। আগামী ১ জানুয়ারি ২০২৬ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, কেবলমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচিত এই দুই শীর্ষ নেতা পরবর্তীতে উপদেষ্টা পরিষদের সাথে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। নির্বাচনে প্রতি পদের জন্য মনোনয়নপত্র ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা (অফেরতযোগ্য)।

কমিশন আরও সতর্ক করেছে যে, আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে যাদের মাসিক চাঁদা বকেয়া থাকবে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না।

প্রতীকসমূহ: সভাপতি পদ: কলম, বই, দোয়াত, মোবাইল ও চশমা। সাধারণ সম্পাদক পদ: ল্যাপটপ, প্রিন্টার, ক্যামেরা, মনিটর ও টেবিল ঘড়ি।

তফসিল ঘোষণার পর থেকে হাইমচরের সাংবাদিকদের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে। উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

21 December 2025

হাইমচর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা

www.haimcharprotidin.com