Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • বিশ্ব স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে হাইমচরে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

বিশ্ব স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে হাইমচরে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

হাইমচর প্রতিনিধি:

বিশ্ব স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে চাঁদপুরের হাইমচরে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন-২০২৫ ইং’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে হাইমচর সরকারি মহাবিদ্যালয় ডিগ্রি ক্যাম্পাস নদীর পাড়ে এই জনহিতকর কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশন, চাঁদপুর। বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ড. মো: সলিম উল্যাহর সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে পালিত হয়।

সংগঠনের নেতৃবৃন্দ দিনব্যাপী এই ক্যাম্পেইনে স্থানীয় এবং ভ্রাম্যমাণ বিপুল সংখ্যক সাধারণ মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করেন। রক্তের গ্রুপ সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা এবং রক্তদানে উৎসাহিত করাই ছিল এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইসমাইল তপাদার, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ হাছিব, স্বাস্থ্য ও জনসেবা সম্পাদক রিফাত হোসেন, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক রবিউল হাসান সহ এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনের পরিচালক ইসমাইল তপাদার জানান, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে তারা নিয়মিত এমন জনকল্যাণমূলক কাজ করে যাবেন এবং রক্তদান আন্দোলনে আরও গতিশীলতা আনবেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts