নিজস্ব প্রতিবেদক:
খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এবং তরুণ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করে—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ‘দিবা-রাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২০২৬’-এর জমকালো উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় স্থানীয় মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়।
বিশিষ্ট সমাজসেবক আবদুল জলিল আখন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দক্ষিণ ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাষ্টার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা যদি আমাদের তরুণ সমাজকে খেলাধুলার মাঠে নিয়ে আসতে পারি এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করে দিতে পারি, তাহলে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও জঙ্গিবাদের মতো অপশক্তি থেকে তাদের দূরে রাখা সম্ভব। খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি শরীরের পাশাপাশি মনেরও বিকাশ ঘটায়।” তরুণদের মাঠমুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মিজান শেখ, বিশিষ্ট সমাজসেবক ফজলু শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠাতা অরবিন্দ ফ্যাশন মোঃ মাসুম বিল্লাহ, বিশিষ্ট সমাজসেবক মোঃ মোশারফ পাটোয়ারী, হাইমচর উপজেলা পেশাজীবী পরিষদ সদস্য মোঃ আলমগীর হোসেন আসিফ ।
সম্পূর্ণ টুর্নামেন্টটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ পরান আখন। উদ্বোধনী ম্যাচ দেখার জন্য মোঃ এমরান হোসেন, মোঃ হোসেন ছৈয়ালসহ এলাকার সর্বস্তরের ফুটবলপ্রেমী জনতা উপস্থিত ছিলেন। কনকনে শীত উপেক্ষা করে দর্শকদের উপচে পড়া ভিড় টুর্নামেন্টটিতে ভিন্ন আমেজ যোগ করেছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com













