Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাজীগঞ্জে চলন্ত সিএনজিতে আগুন: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বড় ক্ষয়ক্ষতি

হাজীগঞ্জে চলন্ত সিএনজিতে আগুন: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বড় ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাজীগঞ্জে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ অভিযানের ফলে বড় ধরনের বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে জনবহুল ওই এলাকাটি।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৫টা ৫৫ মিনিটে হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ কচুয়া রোড এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটি চলন্ত অবস্থায় হঠাৎ করে এতে আগুন ধরে যায়। খবর পাওয়ার মাত্র ২ মিনিটের মাথায় বিকেল ৫টা ৫৭ মিনিটে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের টানা ১০ মিনিটের প্রচেষ্টায় ৬টা ৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৬টা ১৩ মিনিটে সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডে মো. ফয়সাল আহমেদের মালিকানাধীন একটি অনটেস্ট সিএনজি অটোরিকশা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের হিসাব মতে, আগুনে প্রায় ১ লক্ষ টাকার সমপরিমাণ ক্ষতি হলেও তাদের তাৎক্ষণিক পদক্ষেপে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হাজীগঞ্জ ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, প্রাথমিক ধারণা অনুযায়ী গাড়ির গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিনির্বাপণ কার্যক্রমে নেতৃত্ব দেন হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন। ফায়ার সার্ভিসের এমন পেশাদারিত্ব ও দ্রুত সাড়া প্রদানের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘনবসতিপূর্ণ ও ব্যস্ত এলাকায় আগুন লাগায় বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল, যা ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতিতে এড়ানো সম্ভব হয়েছে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts