Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ফরিদগঞ্জে কবরস্থানের গাছ কাটা নিয়ে বৃদ্ধকে হত্যা: আটক ৩

ফরিদগঞ্জে কবরস্থানের গাছ কাটা নিয়ে বৃদ্ধকে হত্যা: আটক ৩

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে বৃদ্ধ আলী হায়দারকে (৬২) পিটিয়ে হত্যার ঘটনায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) রাতে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ইসমাইল হোসেন (৪২), মো. ফয়েজ (৩৮) ও হাজেরা বেগম (৬০)। এর আগে ঘটনার পরপরই ফাতেমা বেগম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ জানায়, গত ২৩ মার্চ গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত হন আলী হায়দার। পরদিন ২৪ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর আসামিরা মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়।

ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, এ নিয়ে মামলায় মোট চারজন গ্রেপ্তার হলো। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

28 March 2026

ফরিদগঞ্জে কবরস্থানের গাছ কাটা নিয়ে বৃদ্ধকে হত্যা: আটক ৩

www.haimcharprotidin.com