নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর শহরের মোহনা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, মঙ্গলবার বেলা ২টার দিকে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের একটি বিশেষ দল শহরের মোহনা-সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে তাকে থামানো হয়। পরবর্তীতে তাকে তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দকৃত মাদক ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক পাচার রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com













