হাইমচর প্রতিনিধি:
হাইমচর উপজেলার চিকিৎসা অঙ্গনে আনন্দের ঢেউ। স্থানীয়দের আস্থা ও ভরসার প্রতীক আস-শিফাহ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার-এর শিশু সার্জন ডাঃ জামিউল বারী কনসালটেন্ট পদ থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সেন্টারটির পরিচালনা পর্ষদ।
শুক্রবার সকালে আস-শিফাহ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকবৃন্দ ডাঃ জামিউল বারী কে ফুলের শুভেচ্ছা জানান। তাঁরা সহকারী অধ্যাপক ডাঃ জামিউল বারীর চিকিৎসা দক্ষতা ও সেবার মানকে ভূয়সী প্রশংসা করে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বর্তমানে তিনি বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা-তে সহকারী অধ্যাপক (শিশু সার্জারী) হিসেবে নিয়োজিত আছেন। তাঁর এই পদোন্নতি নিঃসন্দেহে বিক্রমপুর অঞ্চলের চিকিৎসা সেবার মানকে আরও উন্নত করবে বলে মনে করেন সেন্টারটির ব্যবস্থাপনা পরিচালক মো: রাসেল হোসাইন।
ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানান, চিকিৎসা নিতে আগ্রহীদের জন্য জানানো যাচ্ছে যে, সহকারী অধ্যাপক ডাঃ জামিউল বারী এখন থেকে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আস-শিফাহ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, আলগী বাজারে নিয়মিত চেম্বার করবেন।
বিশেষজ্ঞ এই শিশু সার্জনের পরামর্শ ও চিকিৎসা নিতে যোগাযোগ করুন: চেম্বার: আস-শিফাহ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, আলগী বাজার।
যোগাযোগ: 01308680062
ডাঃ জামিউল বারীর এই অর্জন চিকিৎসা ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা ও সেবার স্বীকৃতি। এই পদোন্নতির মাধ্যমে তিনি হাইমচরসহ আশেপাশের অঞ্চলের শিশু রোগীদের জন্য আরও উন্নত ও বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদানে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।
ফুলের শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন আস-শিফাহ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মাওলানা মোঃ ওমর ফারুক, ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাসেল হোসাইন, পরিচালক সদস্য এবি সিদ্দিক সহ ডায়াগনস্টিক সেন্টার এর অন্যান্যরা।













